সারকোমা ক্যান্সারের (Sarcoma Cancer) হাত থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রাথমিক অবস্হাতেই ( Primary Stage) সনাক্তকরণ (Identication)। সারকোমা অন্যান্য সকল ক্যান্সারের মতনই, কিন্তু প্রাথমিকভাবে এটি সনাক্ত করা গেলে এর চিকিৎসা খুবই ফলপ্রসূ হতে পারে। অন্য দিকে, একটু দেরী হলেই হতে পারে হিতে বিপরীত। সেক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

সারকোমা ক্যান্সার নিয়ে সচেতনতা (awareness) বাড়ানোর উদ্দেশ্যেই জুলাই মাসকে সারকোমা ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ”(Sarcoma Awareness Month) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আসুন, বেশ কিছু তথ্য জেনে নিই, সারকোমা ক্যান্সার সম্পর্কে —

১)সারকোমা ক্যান্সার কি?

কানেক্টিভ টিস্যু (connective tissue) বা সংযোজক টিস্যুর ক্যান্সারকে সাধারণ অর্থে সারকোমা বলা হয়। মূলত সারকোমা বিভিন্ন ধরণের হয়ে থাকে যা ভিন্ন ভিন্ন স্থানে বিস্তার লাভ করতে পারে, যেমন- হাড়ের কোষ, কারটিলেজ (cartilage), রক্তনালী (blood vessels) এবং স্টেম কোষ (stem cell)। এই ক্যান্সারটিকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, যা হল- বোন বা হাড়ের সারকোমা (bone sarcoma)এবং সফট টিস্যু সারকোমা (soft tissue sarcoma)।

২) কি কি উপসর্গ (symptoms) লক্ষ্যনীয় হতে পারে ?

প্রথম দিকে এটি একটি টিউমারের(tumour) আকারেই থাকে, যার আয়তন ধীরে ধীরে বৃদ্ধি পায়। এর ফলে আক্রান্তের শারীরিক যন্ত্রণাও বৃদ্ধি পেতে থাকে। সর্কোমা যদি হার্ট (heart) বা পাকস্থলীর কাছাকাছি হয় তবে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। তলপেটে হলে পেট ব্যাথা সেই সঙ্গে পেটের পেশীতে টান পড়ার মতো উপসর্গ দেখা দেয়। এছাড়া সফ্ট টিস্যু সার্কোমা-য় আত্রান্ত হলে জ্বর, দুর্বলতা, রক্তবমি ইত্যাদি উপসর্গগুলিও দেখা যায়

৩) কিভাবে সনাক্তকরণ করা হয় ?

কম্পিউটেড টমোগ্রাফি (COMPUTED TOMOGRAPHY), আলট্রাসাউন্ড(ultrasound), এমআরআই(MRI)-এর সাহায্যে এই রোগ সনাক্ত করা যায়। এছাড়া বায়োপসির (biopsy) সাহায্যে টিউমারের টিস্যু পরীক্ষার ক্ষেত্রেও ক্যান্সারযুক্ত টিস্যু সনাক্ত করা যায়।

৪) চিকিৎসা পদ্ধতি (treatment procedure) কিরকম ?

সার্কোমা যদি অঙ্গপ্রতঙ্গে হয়ে থাতে তবে অস্ত্রোপচারের ফলে সেই অঙ্গহানির আশঙ্কা থাকে, তাই অনেক ক্ষেত্রেই অস্ত্রোপচার এড়িয়ে যান চিকিৎসকরা। অস্ত্রোপচারের সাহায্যে সার্কোমা আক্রান্ত টিউমার বাদ দেওয়ার আগে, রেডিয়েশনের (Radiation) আগে তার আকার ছোট করে নেওয়া হয়। সফ্ট টিস্যু সার্কোমার চিকিৎসার সিন্ধান্ত নেওয়া হয় রোগীর শারীরিক অবস্থা, টিউমারের আকার ও সফ্ট টিস্যু সার্কোমার ধরনের উপর ভিত্তি করে।

তাই, প্রাথমিক উপসর্গগুলো দেখা দিলেই সতর্ক হন। অন্যথায়, সারকোমা ক্যান্সার হয়ে উঠতে পারে আপনার মূল্যবান জীবনের ক্ষেত্রে “নিঃশব্দ ঘাতক”।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

Chat with us on WhatsApp
This website uses cookies to enhance your experience.