” মা ” এমন একটা শব্দ যা আমাদের প্রত্যেকটা ইমোশনের সঙ্গে জড়িয়ে থাকে। কিন্তু আজ আমাদের দেশে সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে এমন একটা পদ্ধতির ব্যবহার বাড়ছে যেটা মায়েদের জীবনের জন্য যথেষ্ঠ ঝুঁকিপূর্ণ। আর সেই পদ্ধতির নাম হচ্ছে সি সেকশন ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারি।
বাচ্চার জন্মদানের দুটো পদ্ধতি আছে নরমাল ডেলিভারি আর সি সেকশন ডেলিভারি। নরমাল ডেলিভারির ক্ষেত্রে বাচ্চাকে ভ্যাজিনার মাধ্যমে বের করে আনা হয়। অন্যদিকে সি সেকশন ডেলিভারি র ক্ষেত্রে অ্যাবডোমেন কেটে বাচ্চাকে বের করা হয়। সারা বিশ্বের ডাক্তাররা মূলত নরমাল ডেলিভারির উপর ই বেশী জোর দেন। এর কারণ এটি খুবই সহজ এবং সেফ একটা পদ্ধতি। যদি নরমাল ডেলিভারির সময় কোনো সমস্যা তৈরি হয় তখন সি সেকশন ডেলিভারির সাহায্য নেওয়া হয়। কিন্তু আমাদের দেশে এই নিয়ম মানা হয় না। আর এটা WHO র রিপোর্টও বলছে। যদি ২০০৮ থেকে ২০১৮ সালের তথ্য দেখা যায় তাহলে সেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে ভারতে সি সেকশন ডেলিভারি র সংখ্যা বেশ কয়েক বছরে তিন থেকে চার গুণ বেশি বৃদ্ধি পেয়েছে।

এদিকে দেখতে গেলে, সি সেকশন ডেলিভারি যথেষ্ঠ ঝুঁকিপূর্ণ এবং এতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। খরচের দিক থেকেও সি সেকশন ডেলিভারির খরচ নরমাল ডেলিভারির থেকে অনেক বেশী। সাইকোলজিক্যালি দেখলেও সি সেকশন ডেলিভারির পর নতুন মা পোস্টপার্টেম ডিপ্রেশনের শিকার হতে পারেন । কিন্তু যে পদ্ধতির এত নেগেটিভ দিক আছে সেটা এত বেশি কেন ব্যবহার করা হচ্ছে ? সেই কারণগুলো নিয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করা হল….
১) আজকাল অনেক মহিলা লেবার পেইনের ভয় পান । তাই তারা নিজে থেকেই সি সেকশন ডেলিভারি করাতে চান ।
২) অনেক পরিবারের মধ্যে একটা বিশেষ ধরনের কুসংস্কার থাকে যে অমুক সময়ে অমুক দিনে বাচ্চা জন্মালে তাদের ভাগ্য খুলে যাবে তাই তারা সি সেকশন ডেলিভারির সাহায্য নেন । কারণ এতে আপনি বাচ্চা জন্মানোর সময়কাল নির্ধারণ করতে পারেন ।
৩) আজ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের লাইফস্টাইল ও চেঞ্জ হচ্ছে । আর এই লাইফস্টাইল আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো না । যে কারণে কেউ ওবিসিটির শিকার তো কেউ বা ডায়বেটিসের মতো দূরারোগ্য রোগের শিকার । এসব ক্ষেত্রে নরমাল ডেলিভারি ঝুঁকি পূর্ণ হতে পারে। তাই সি সেকশন ডেলিভারি ই একমাত্র উপায় ।
৪) আজ ভারতের প্রত্যেক মানুষই বিয়ের থেকে নিজেদের কেরিয়ারে বেশি গুরুত্ব দেয় । যে কারণে অনেকেই অনেক বেশি বয়সে বিয়ে করছেন এবং বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন । এক্ষেত্রে সি সেকশন ডেলিভারি ই একমাত্র উপায় ।
৫) এছাড়াও একবিংশ শতকে আমাদের হাসপাতাল গুলো ও প্রযুক্তিগত দিক থেকে যথেষ্ঠ উন্নত হয়েছে । যে কারণে বেশিরভাগ মানুষ ডেলিভারির জন্য হাসপাতালে যাচ্ছেন। আর সেখানে নরমাল ডেলিভারির থেকে সি সেকশন ডেলিভারিকে বেশী প্রাধান্য দেওয়া হচ্ছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, নরমাল ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে সি সেকশন ডেলিভারি ব্যবহার করা যেতে পারে। প্রসঙ্গত, এই পদ্ধতিতে সন্তান প্রসবের ক্ষেত্রে কমপক্ষে ৪৫ মিনিট সময় লাগে। সব মিলিয়েই বলা যায়, সন্তান জন্মের ক্ষেত্রে সি সেকশন-কে সম্পূর্ণ সুরক্ষিত বলে সার্টিফিকেট দিয়েছে চিকিৎসা বিজ্ঞান।

